Posts

স্বপ্ন দিবস

Image
তবুও শরৎ এর আকাশ, ভেসে যাওয়া নীল মেঘ তোমার বারান্দায়। ওগো মায়াবী, এসো তুমি বাইরে এসো রেখো পা তুলোর মেঘে। যেমনটা পাবে জড়িয়ে নাও, কখনো মেঘের ভিড়ে স্বচ্ছ শ্বাস কিংবা তোমার মন। যা দেখেনি কখনো নরম কাশফুল ছুঁতে পারেনি জোছনার রঙ। তুমি জড়িয়ে নাও সে আমায়, যেখানে শত বর্ষের জোছনার আলো, নির্জন দ্বীপে বাউলের গান, কিংবা পাবে আমার মন। কখনো ভয় ভেঙে সুউচ্চ শৈলের কিনারায় বসে তুমি শুনতে পাবে কবির ছন্দ। দূরের বাতিঘরের চোখ ফাকি দিয়ে নিয়ে যাবে সিন্দাবাদ সমুদ্রের ওপারে। তোমার খোলা বারান্দায়, রেখো এক সন্ধ্যা শুধু দুজনার। ২৬/০৫/১৮ ইং @আল ইয়াছা ইরফান

চল দলবল

Image
রোজ রোজ ঘটনা নাতিদীর্ঘ রচনা, রচে যায় রাত দিন সকালে। টক - শো সারারাত কাধ লাগে হালকা অবিরাম দোষারোপ চাপালে। আজকের কাহিনী রাতারাতি শেষ ঘটছে নতুন কিছু। আবারো সংলাপ করছি আগের মতই ছুটছি তাহার পিছু। আমাদের দেশ, এভাবেই শেষ হবে কোনো একদিন নিজে নিজে ভাবি, কি করে করি তৈরি এদেশে নতুন আবেদীন। কথা খুব অল্প, তরুণের গল্প গায়বে আপামর জনগণ। উন্নতি হবে কবে, সে ভেবে মরবেনা, তিমিরের ভাবনার দল। চলো জেগে উঠি, আগে আগে হাটি। করি দেশে গালবাজের দল বিনষ্ট। তাহলেও খুঁজে, পাইলে পাইতে পারি, দেশের খানিক অবশিষ্ট। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে?? তাই বলি, উঠো জেগে ওহে জাগবার দল। বলি গলা ঝাড়া কন্ঠে- 'ওরে চল চল চল' @আল_ইয়াছা_ইরফান ২৯/০৫/১৭ইং রাত ০৮:০১

পুষ্প

Image
নয় বছর তো কেটে গেলো কেমন আছো তুমি ? এখনো সেই আগের জেদ আছে ? নাকি খানিকটা কমেছে ? লম্বা একটা সময় পরে , তোমার ঠিকানায় চিঠি দিলাম। জানিনা , এ পত্রের ঠিকানায় তুমি আছো কিনা। বিহারী লেনের ডানপাশের গলি , তার হাতে গুনা পাঁচটি বিল্ডিং পর তোমার ঠিকানা। কালচে শেওলা জমা দোতলা বাড়ি , ছাদ বেয়ে ঝুলে থাকা অপরিচিত লতা , আর দখিনেয় খোলা বারান্দা। ছাদে যখন দুপুরবেলা তুমি শাড়ি শুকোতে আসতে , আমি লজ্জাহীন হয়ে রেজাউল এর দোকানের দেয়াল ঘেষে দাঁড়িয়ে থাকতাম। তুমি আজ কি শাড়ি পড়লে ? সে প্রশ্নের উত্তর জানবো বলে। অনেক অনেকদিন পরে জানলাম- ' তোমার নাম পুষ্প ' সেদিন থেকে তোমার প্রতি আমার কেমন যেন অনুভূতির আবাদ বেড়ে গেল। পুষ্প , তোমার এই নাম আমি কতটা সুন্দর করে ডাকতে পারবো ? রাজবাড়ীর ওপারের দেয়ালের পেছনটাতে বসে আমি সারাটা বিকেল তোমার নাম জপে যেতাম। পুষ্প....পুষ্প....পুষ্প... এত করে চেয়েও , না , আমি তোমাকে কখনোই ডাকতে পারিনি। রেজাউলের ফাদে পড়ে বাজি পেতে বসি , সে প্রথমবার তোমার সামনে যাওয়ার সাহস। যখন তোমার চোখে চোখ পড়লো , তখন আমার সর্বাঙ্গ স্নায়ু অচেতনতায় ভুগছিলো। সেদিনের পর থে...

গুলিয়াখালি সী বীচ গাইড

Image
# গুলিয়াখালি_সী_বীচে_যাবেন ? সবুজ বীচের গায়ে শুয়ে থাকতে চাইলে যেতে পারেন এই জায়গায়। চট্টগ্রামবাসীর জন্য এটা তেমন দূরে নই। চাইলে যেতে পারছেন স্বল্প খরচেও। # যেভাবে_যাবেনঃ  চট্টগ্রাম থেকে যে কোনো প্রকার যানবাহনে করে এ.কে.খান মোড়ে যাবেন। তারপর সেখান থেকে নোয়াখালী গামী বাসে করে ২৫-৩০/- ভাড়ায় চলে যাবেন  # সিতাকুন্ড  বাজার। (ঢাকা বা বাইরে থেকে আগত সকলে যেকোনো প্রক্রিয়ায় আগে এই বাজারে আসবেন) সিতাকুন্ড বাজারের যে জায়গায় গাড়ি আপনাকে নামাবে সেখানে একটা ব্রীজ বা পুল রয়েছে। ডান/ বাম পাশ দিয়ে  হেটে ব্রীজের নিচে যাবেন। আর দেখতে পাবেন সেখানে সিরিয়ালের সি এন জি রয়েছে। এই সি এন জি গুলোয় আপনাকে সে মনোরম সবুজের বীচে পৌঁছে দিতে অপেক্ষারত। সি এন জি তে করে বীচে যেতে প্রতিজনের জন্য ভাড়া ৩০ টাকা করে বরাদ্দ। ৫জন একসাথে উঠলে রিজার্ভ ১২০/- দিয়ে হবে। যেতে যেতে রাস্তার আশ-পাশ দেখুন কিছুক্ষন । অবশ্যই বিরক্ত হবেন। ফিল পাবেন না। কিন্তু, পরের যা কিছু দেখবেন আপনি। তা শুধু স্মৃতিতে জমিয়ে রাখার মত। অনুভব করুন প্রবল হাওয়া, সবুজ ঘাসের বিছানা আর বিশালাকার সমুদ্র। # জেনে_রাখা_দরকার ১. সি...

কোটায় নির্বাচিত সংসদ সদস্যের প্রতি

Image
জনাবা মতিয়া(কোটায় নির্বাচিত সংসদ সদস্য)। রাস্তায় যেসব পোলাপাইন চিল্লায়, ওরা তো মাদরাসা থেকে আসেনাই। মাদরাসা থেকে আসলে আপনাদের ভাষায় দেশদ্রোহী, রাজাকার, রাজাকারের বাচ্চা(নতুন অধ্যায়), জঙ্গি যা ইচ্ছে বলতে পারতেন। কিন্তু, না বুঝে শুনে এটা কি বললেন? সঠিক তথ্য উপাত্ত সহ হাতেগুনা কয়েকটা মুক্তিযুদ্ধার পরিবার দেখাতে পারবেন? পারবেন না। হাজার চেষ্টা করেও পারবেন না। কেনো জানেন? কারণ, তারাও তো কোটায় নির্বাচিত মুক্তিযোদ্ধা সনদ পেয়েছে। ঠিক আপনার মত। তবে এটা সত্য যে, রাস্তায় রোদে পুড়ে যে সকল রাজাকারের ছেলেরা(আপনার নতুন ভাষায়) নিজেদের হক নিতে চিল্লাচ্ছে। তারা চাইলেই ঘন্টা খানেকের মধ্যে প্রমাণ করে দিতে পারবে যে। আপনি  # কোটায় _ নির্বাচিত_সংসদ_সদস্য । কি? ঠিক বলছিনা? বিশ্ববাজারে দেশের মানসম্মান কতটা কমিয়েছেন খেয়াল আছে? কোটা নিয়ে নাক গলাবেন না। আর এসব নাপাক মুখে "মুক্তিযুদ্ধ" শব্দটি উচ্চারণ করবেন না। # কোটা_সংস্কার_আন্দলন_চলবে # দাবী_মানতে_হবে

জয় বাংলায় আতংক

Image
#জয়_বাংলায়_আতংক এক সময় "জয় বাংলা" বলে শব্দ শুনলেই মানুষের মনে আলাদা রকমের একটা আশা জেগে উঠতো। দোকানপাট থেকে বেরিয়ে মানুষ রাস্তায় নামতো। গৃহিণীরা পাকেরঘর ছেড়ে আঙ্গিনায় এসে দাঁড়াত। এই বুঝি নতুন কোনো আলোর দিশা এলো। আর  এখন, ঠিক সেই একই শব্দ "জয় বাংলা"। শব্দের আওয়াজ শুনতেই এখন মানুষ দোকানের শাটার নামিয়ে দেই। সেই একই গৃহিণী জানালার কাঁচ বন্ধ করে দেই। স্কুল থেকে ঘরে ফেরার পথের  'মা' রিকশাটা থামিয়ে বাচ্চাকে নিয়ে নিরাপদে আশ্রয় নেই। ভয় জমেছে ভীষণ।  যদি বোমা ছুটে আসে গায়ে? যদি জানলার ফাঁক দিয়ে ইট এসে পড়ে ঘুমন্ত বাবুর গায়ে? #পরিবর্তনের_বাংলাদেশ।

Hi! I'm BRAIN

Image
Who am i? Hello!  I am the nervous emotions of animals, thinking, memory, etc. In the inflammation of the central nervous system, which is located at the forearm of the spinal cord and protected by a scalp. (Brain) Did the identity become very complicated? oky, Okay, make it easy. My name is BRAIN.  I am a soft route which consists of numerous veins. All the nerves located here are aware of their responsibilities. They never neglect their responsibilities.  Unless he has a human hand in charge.  Functions for nerves are prescribed. They keep me awake by the performance of their actions. Animals can know about their external and internal events through me. Sometimes if they feel pain or are happy, then the precautions assigned to me are awake. And I tell them to animals. Basically, the nerves perform important functions of my brain (my). In simple words I’m nothing. I’m just a nerve carrier.