অনিয়মে তুমি
সবেমাত্র ভোর ৬টা।
এ সময়ে ঘুম ভেঙে যাওয়াটা খুব স্বাভাবিক নয়। গোয়েন্দাগিরি চড়াতে গেলে দুটো কারণ রাজ পাই। হয়তো সিগারেটের তীব্র তৃষ্ণা, কিংবা বুকে মাঝারি একটা স্নিগ্ধ অনুভূতি। যেটা মাঝে মাঝে শুধু তোমার জন্যই জানান দেই।
তুমি সম্পর্কে পুরো পৃথিবী এখনো অজ্ঞাত। তাই তোমার একখানা ছবিটাও খুব যত্নে রেখেছি।
এক শলা সিগারেট ধরালাম। "জন প্লেয়ার"। এই একটা মাত্র জিনিস এখনকার কম দামে ভালো কিছু। হিসেবের দিক থেকে আমাকে আপোষ করতেই হই। না চাইলেও হই। যেমন, চাইলেও তোমার ছবির ২য় কোনো কপি আজ অবধি বানাতে পারলাম না।
সেসব বিষয় বাদ যাক।
এ জীবনে তোমাকে পাওয়ার আশা আমি কি করে করি বলো?
তুমি যে অনিয়মে আমার সামনে এসে পড়েছো। ঠিক আজ ভোরের মত।।যেখানে দেখবার মত কোনো পথ নেই।

তবুও মাঝে মাঝে তোমার ছবিটা দেখি।
তোমার মত স্নিগ্ধতা সত্যি বলতে কোনো ফুলে পাইনি আমি। কখনো কুয়াশার জমে থাকা জলেও এসব মেলেনি। যদিও আমি ফুল চিনতে শিখিনি। তেমন কোনো ফুলের নাম জাত ও আমার জানা নেই। তবুও আমি তোমাকে দেখতে শিখেছি। তোমাকে উপলব্ধিতে আমি যথেষ্ট শিক্ষিত।

এমন একটা সময় সিগারেটের কমতি মেনে নেওয়া কষ্ট। ছাদ ছেড়ে ঘরে ঢুকলাম। ড্রয়ার টা খুললাম। এখানেই হেলাল হাফিজের একটা বইয়ের পাতার ভাজে তোমার ছবিটা সযত্নে রাখা। রবীন্দ্রনাথ আমার বরাবরের মতই ভালো লাগে। তবে হেলাল হাফিজ? সে যে বাস্তবতায় বাঁচিয়ে রাখে আমায়। যেন আমারি কথা বলে।
তোমার ছবি হাতে আমার দুটো জিনিসের মুখোমুখি হতে হই। আশা -হতাশা। আশা থাকে - পরের জন্ম বলে যদি কিছু থাকে। সে জন্মে তুমি যেন আমার সামনে অনিয়মে এসে না দাড়াও।। নিয়মের ভেতরেই আমি তোমাকে দেখবো। ঠিক ঠিক ছ্যুয়ে দেখবো তোমার মুখ। যেখানে অপরিমেয় প্রশান্তির চাষ হয়।
আর হতাশা?
- ঠিক উলটো। তোমাকে অতি কাছ থেকে দেখার কোনো সুযোগ ও এ জন্মে ভাগ্যে নেই।

সময় পেরিয়ে গেছে অনেক। এবার যেতে হবে। রোজ মহাজনের কিচিরমিচির শোনা অস্বাস্থ্যকর।
ও হ্যা,
প্রিয়তমা, নিষিদ্ধ প্রেম বুঝো তুমি?
প্রিয়তমা, নিষিদ্ধ প্রেম বুঝো তুমি?
০৭:৫৯মি(সকাল)
১০/০৭/১৮ ইং।

Comments
Post a Comment